সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ও টেলিটক’র চুক্তি নবায়ন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ও টেলিটক বাংলাদেশ লি. এর মধ্যে বিদ্যুৎ গ্রাহকদের বিল পরিশোধ বিষয়ে চুক্তি নবায়ন স্বাক্ষর সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়। পরে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সোহেল পারভেজ এর নিকট চুক্তি নবায়নের কপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম (অর্থ) মো. মোশারফ হোসেন খন্দকার, এজিএম (প্রশাসন) মো. মুজিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা টেলিটক প্রতিনিধি জুনেল আহমদ, পরিবেশক মেহেদি হাসান লিটন, শাহ্জাহান মিয়া, জেলা কাস্টমার কেয়ার প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ।