স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২০তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন এজিএম আবুল হোসেন।
সভায় বাংলাদেশে পল্লবীদ্যুতায়ন বোর্ডের নব যোগদানকৃত চেয়ারম্যান মো. সেলিম উদ্দিনের পক্ষে বাণী পাঠ করেন কবিশ মনিটরিং ও ব্যবস্থাপনা অধিদপ্তর পূর্বাঅঞ্চলের পরিচালক ফকির শরিফ উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শুজিৎ কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন মোছা. রওশন আরা হেপি।
শেষে নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন ফকির শরিফ উদ্দিন আহমেদ। নির্বাচনে সভাপতি হয়েছেন আবুল হোসেন, সহ সভাপতি সোয়েবুর রহমান, সচিব পদে নির্বাচিত হয়েছেন মোছা. সাকিনা বেগম, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোছা. রওশন আরা হেপি।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিভাগের এসওডি গিয়াস উদ্দিন ভূইয়া, সহকারী প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, ডিজিএম মোঃ মনিরুল ইসলাম, সি জি এম মো. মকবুল আলম সহ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল পর্যায়ের কর্মকর্তারা।


