স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা পঞ্চবার্ষিক পৌর কর কার্যকর করার জন্য মাঠ পর্যায়ের জরিপ কাজ শুরু হয়েছে। সোমবার ৩৬ জন জরিপকর্মী একযোগে এই কাজ শুরু করেন।
পৌর মেয়র নাদের বখত বেলা ১১ টায় জরিপকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দিয়ে বলেন, সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এটি সেবা দানকারী প্রতিষ্ঠান। পৌরবাসী তাদের সেবার দায়িত্ব আমাকে দিয়েছেন। আপনারা আমার হয়ে কাজ করছেন। আপনাদের কোন কাজে কেউ অসন্তুষ্ট হলে সেই দায় আমাকেই নিতে হবে। তিনি জরিপকারীদের সহযোগিতা করার জন্য সম্মানিত পৌর নাগরিকদের অনুরোধ জানান।
এসময় পৌর সচিব ইসহাক ভূঞা, কর নির্ধারক আলী হুসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


