সুনামগঞ্জ পৌর শ্রমিক মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় মজলিস মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর সভাপতি মুহিব্বুর রহমান শিবলু। সেক্রেটারী মো. আবু বক্করের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর সেক্রেটারী মাওলানা আলী খান, সহ সেক্রেটারী সৈয়দ সানাউল হক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবিদ আলী। এসময় উপস্থিত ছিলেন পৌর সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য শাহ হুসাইন সুজন, শ্রমিক মজলিস বায়তুলমাল সম্পাদক বেলাল খান, ৩নং ওয়ার্ড সভাপতি চমক আলী, সেক্রেটারী মো. আমিরুল ইসলাম সোহাগ, হাবিবুর রহমান হাবিব, মাহবুব আহমদ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি


