স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন, ঢাকা এর পরিচালক (শিক্ষা) মুহম্মদ হিরুজ্জামান (এনডিসি)। রবিবার সকাল সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন তিনি।
জেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল পরিদর্শন শেষে স্কুলের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি শিক্ষকদের সাথে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক (শিক্ষা) এর সহধর্মিনী আক্তার জাহান, স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসান, সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, দিপায়ন চৌধুরী, রুমা চক্রবর্তী, ফারজানা আক্তার, নিটু রানী দাস, আমিনা খাতুন, স্নিগ্ধা রায়, অভিজিৎ রায়, রাকিব হাসান, আব্দুর রাজ্জাক, হোসনে জাকিয়া সুলতানা, ফার্সিয়া বিনতে আলম প্রমুখ।


