স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সংস্কৃত কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়রম্যান এবং জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। হাছননগর পৌর মিনি মার্কেটের ৩য় তলার পূর্ব পাশে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সোমবার এ উপলক্ষে কেন্দ্রীয় দুর্গাবাড়ী প্রাঙ্গণে সুনামগঞ্জ সংস্কৃত কলেজ পরিচালনা কমিটির সদস্য ধূর্যটি কুমার বসু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়রম্যান এবং জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুট। এসময় তিনি কলেজ নির্মাণে ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের করার ঘোষণা দেন। এছাড়াও যে কোন প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বক্তব্য রাখেন সুনামগঞ্জ সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী।
উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, বিজয় তালুকদার বিজু, চন্দন চক্রবর্তী, ভানু চৌধুরী, আব্দুস সত্তার, নগর পাল, প্রবীর রায়, বিদ্যাপতি রায়।


