স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে ৩-২ গোলে পরাজিত করে সুনামগঞ্জ সদর উপজেলা।
রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলার ৪০ মিনিটে মাথায় সুনামগঞ্জ সদর উপজেলায় হয়ে প্রথম গোল করেন বিদেশী খেলোয়াড় ডিডি।
সদর উপজেলা ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার হয়ে দ্বিতীয় গোল করেন আফরোজ। ৭২ মিনিটে পেনাল্টি থেকে ৩য় গোল করে বিদেশী খেলোয়াড় ডিডি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিদেশী খেলোয়াড় গ্রীজমেন ও খেলোয়াড় ইব্রাহিম ১টি করে গোল করেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ২ আসনের সাংসদ জয়া সেনগুপ্তা, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ শামীমা শাহরিয়ার, সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্বে পালন করেন ভারত চন্দ্র, মনির হোসেন, রবিউল হোসেন, আতাউর রহমান প্রমুখ।


