বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় একটি বেসরকারি টেলিভিশনে আশ্রিত বানভাসি মানুষের অবস্থা সংক্রান্ত খবর প্রচারিত হয়। যাতে উল্লেখ করা হয়, আশ্রিতজনেরা শুক্রবার সকাল ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্র ত্যাগ করবেন-যা সত্য নয়।
এ প্রসঙ্গে সুনামগঞ্জ সরকারি কলেজের বক্তব্য হচ্ছে, এ কলেজ বন্যা বা যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রিত মানুষের জন্য সহায়ক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুরু থেকেই কলেজের পক্ষ থেকে আশ্রিত লোকদের সুপেয় পানি ও বিদ্যুৎ এর সুব্যস্থা করা হয়েছে। প্রতিদিন কলেজের পক্ষ থেকে বন্যা পীড়িত আশ্রিত মানুষের সুবিধা অসুবিধার বিষয়ে যথাযথভাবে যোগাযোগ রাখা হয়। ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আশ্রিত মানুষের ত্রাণ ও আনুষঙ্গিক সুবিধাদি নিশ্চিত করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি


