সুনামগঞ্জ সাহিত্য সভা’র কবিতা আবৃত্তি সন্ধ্যা শুক্রবার

স্টাফ রিপোর্টার
‘সুনামগঞ্জ সাহিত্য সভা’র আয়োজনে আগামিকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে ‘কবিতা আবৃত্তি সন্ধ্যা’র আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও সুনামগঞ্জ সাহিত্য সভার সভাপতি জনাব শেখ রফিকুল ইসলাম উপস্থিত থাকবেন। সুনামগঞ্জ সাহিত্য সভার কবিতা আবৃত্তি সন্ধ্যা উপভোগের জন্য সংগঠনের পক্ষ থেকে কবিতানুরাগীদের আমন্ত্রণ জানানো হয়েছে।