স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কের উন্নয়নে ১৪০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এক বিবৃতিতে বলেছেন, ‘সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সুনামগঞ্জ-সিলেট সড়ককে মহাসড়কে উন্নীত করা। প্রধানমন্ত্রী সড়কটির দুই পাশে এক মিটার করে প্রশস্ত করার পাশপাশি, সড়কের তিনটি পয়েন্টকে প্রশস্ত করার জন্য ১৪০ কোটি টাকা বরাদ্দ দিয়ে জেলাবাসীর দাবির আংশিক পূরণ করেছেন। একইভাবে প্রধানমন্ত্রী সুনামগঞ্জের অন্যান্য সমস্যাও সমাধান করবেন।’
সুনামগঞ্জবাসীর জন্য প্রধানমন্ত্রীর দেওয়া এই বরাদ্দে সঠিকভাবে কাজ হতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান ব্যারিস্টার ইমন।
- তনু হত্যা জেলা সদর ও জগন্নাথপুরে বিক্ষোভ
- মিছাখালি রাবারড্যাম নির্মাণ কাজে গাফিলতি ২ প্রকৌশলী বরখাস্ত

