সুনামগঞ্জ-সিলেট সড়কে ১৪০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় এম এ মান্নানকে অভিনন্দন

দ. সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জ-সিলেট মহা সড়ক উন্নয়নের লক্ষ্যে ১৪০ কোটি টাকা একনেক সভায় পাস হওয়ায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের    নেতৃবৃন্দরা।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবাব মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, ইকবাল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুক মিয়া, যুগ্ম-আহ্বায়ক সাব্বির আহমদ, সোহেল রানা তালুকদার, সদস্য কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপিত নিজাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী, প্রচার সম্পাদক নুর আলাম, বন ও পরিবেশ সম্পাদক জুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নুর হোসেন, যুগ্ম-আহ্বায়ক বিশ্বজিৎ দাস, আল-মাহমুদ সোহেল, জুনায়েদ আহমদ জাবেদ, রবিবুল ইসলাম জুবেল  প্রমুখ।