স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কের উন্নয়নে ১৪০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। মঙ্গলবার একনেকের সভায় সড়কটির উন্নয়নে এই বরাদ্দের অনুমোদন দেয়ার পর এক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীকে এ অভিনন্দন জানান। সেইসাথে সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান তিনি।
পীর মিসবাহ জানান, বরাদ্দের এই টাকা দিয়ে সড়কের দুইপাশ এক মিটার করে প্রশস্ত করার পাশাপাশি সড়কের মদনপুর, জাউয়া বাজার ও গোবিন্দগঞ্জ পয়েন্ট প্রশস্থ করা হবে। এতে ওই সড়কে যাতায়াতকারী জেলার সকল মানুষের দীর্ঘদিনের দুর্দশা লাঘব হবে।

