সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত পলিন’র উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সুনামগঞ্জ পৌরসভা চত্ত্বরে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত পলিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, অ্যাডভোকেট চান মিয়, অ্যাডভোকেট শুকুর আলী, অ্যাডভোকেট আব্দুল অদুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, সহ সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা নিহার রঞ্জন তালুকদার, শুভ বনিক প্রমুখ।
উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত পলিনের উদ্যোগে আয়োজিত সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।