সুরঞ্জিতের মৃত্যুতে শাল্লায় শোক র‌্যালি ও সভা

শাল্লা প্রতিনিধি
প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শাল্লায় তিন দিনের শোক পালনের অংশ হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে দুপুর ২ টায় শোক র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ মিনারে এসে এক সভায় মিলিত হয়।
মাধ্যমিক শিক্ষক    সমিতির সভাপিত নিহার রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সজল কান্তি সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জ্যোর্তিময় চৌধুরী, মামুদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ চৌধুরী, শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমুখ।
বক্তরা এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন।