সুরঞ্জিতের সাবেক এপিএস ফারুকের ৫ বছর কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের তৎকালীন এপিএস ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছর কারাদণ্ড- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা অর্থদ-ে দ-িত করা হয়েছে। অনাদায়ে তাঁকে আরও ২ বছর ৬ মাস কারাদ- ভোগ করতে হবে।
রবিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আতাউর রহমান এই আদেশ দেন। দ-িত ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।
আসামি ফারুকের আইনজীবী পূর্নেন্দু দেবনাথ বলেন,‘ দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ফারুককে পাঁচ বছর কারাদ- দিয়েছেন। জরিমানাও করা হয়েছে। আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
ওমর ফারুক তালুকদারের মুঠোফোন রিসিভ করে শ্যালক কনক তালুকদার বলেন,‘আমরা উচ্চ আদালতে আপিল করবো’। দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম বলেন,  মোহাম্মদপুরে ওমর ফারুকের একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মির্জাপুর গ্রামের সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে ওমর ফারুক তালুকদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। ২০০১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে ২০০২ সালে বিশিষ্ট রাজনীতিক সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস নিযুক্ত হন তিনি।            
২০১২ সালের ৯ এপ্রিল রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুক ও রেলওয়ের কমান্ড্যান্ট এনামুলকে বহনকারী গাড়িটি বিজিবি সদর দপ্তরে ঢুকিয়ে দেন গাড়িচালক আজম। এ সময় তাঁদের কাছে ৭০ লাখ টাকা পাওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হলে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। ওই টাকার উৎস জানতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে ওমর ফারুকের বিরুদ্ধে অবৈধ সম্পদের সন্ধান পাওয়ায় ওই বছরের ১৪ আগস্ট রমনা থানায় মামলা করে দুদক।
এমন বিতর্কিত কর্মকা-ের পরও রাজনীতিতে সক্রিয় ছিলেন ওমর ফারুক তালুকদার। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সুরঞ্জিত বিরোধী বলয়ের সঙ্গে সখ্যতা গড়েন তিনি। ২০১৫ সালের ১০ নভেম্বর ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক করা হয় তাকে। এখনো তিনি ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
গত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ায় নির্বাচনী এলাকায় আলোচিত হন ওমর ফারুক তালুকদার।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস বলেন,‘পারিবারিকভাবে ওমর ফারুক তালুকদার আওয়ামী পরিবারের সন্তান। ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের কমিটি যখন করা হয় তখনও ওমর ফারুক তঅলুকদার দোষী সাব্যস্ত হননি। তার কৃতকর্মের জন্য এখন তিনি নিজেও বিতর্কিত, পরিবারকেও বিতর্কিত করেছেন। আইনে তার দ- হলে দলীয়ভাবেও আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো’।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘আগে যে কমিটি ঘোষণা করা হয়েছে ওই কমিটিতে আমার কোন স্বাক্ষর নেই। ওই কমিটিতে ওমর ফারুক তালুকদার আছেন কিনা এটিও আমার জানা নেই। ওই সময়ই আমি ওমর ফারুক তালুকদারকে কমিটিতে রাখার বিষয়ে প্রতিবাদ করেছিলাম।’