সুরঞ্জিত সেন গুপ্তের স্মৃতিচারণ করেই সময় কাটালেন সতীর্থরা

আবু হানিফ চৌধুরী
শোকাকৃতির মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা, সংবিধান প্রণেতা সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। কেউ কেউ ছবির সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ। কেউ বা টেবিলে বসে দীর্ঘদিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কিংবা সংসদে সুরঞ্জিত সেন গুপ্তের প্রাণবন্ত আলোচনা-সকলকে আনন্দ দেবার নানা স্মৃতিকথা বলে দীর্ঘশ্বাস ফেলেছেন। শুক্রবার সন্ধ্যায় সংসদ ভবনের উত্তর প্লাজায় ডিএডি-২ তে এমন শোকাতুর পরিবেশেই সময় কাটিয়েছেন শ্রাদ্ধ পরবর্তী অতিথি আপ্যায়নে আসা প্রয়াত’র রাজনৈতিক সহকর্মীরা। অনেকে শোকাহত প্রয়াত’এর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনাও জানিয়েছেন।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত যারা সংসদ ভবনের উত্তর প্লাজার এই আয়োজনে ছিলেন এরা হলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এমপি, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, মুজাহিদুল ইসলাম সেলিম, অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাড. রানা দাস গুপ্ত, মোজাফ্ফর হোসেন পল্টু, অ্যাড. আব্দুল্লা আবু, যুব লীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, আব্দুল মজিদ এমপি, অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা এমপি, শিরিন আক্তার এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, নাট্যকার পিযুষ বন্দোপদ্যায়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক    পঙ্কজ দেব নাথ, রাজনীতিবিদ পঞ্চানন বিশ্বাস, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, আজিজুস সামাদ ডন, ইউসুফ আল আজাদ, শাহরিয়ার বিপ্লব, অ্যাড. শামীমা শাহরিয়ার, অ্যাড. রঞ্জিত সরকার, মহিম চন্দ্র দাস, অ্যাড. সোহেল আহমদ, অ্যাড. অবনী মোহন দাস, আলামিন চৌধুরী, সিরাজ দৌলা তালুকদার, আজিজুর রহমান বুলবুল, ব্যারিস্টার ডালটন, অভিরাম তালুকদার, রঞ্জন রায়, ফজলে রাব্বি স্মরণ, ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস, রাখাল চন্দ্র দাস, বিশ্বজিৎ চৌধুরী নান্টু প্রমুখ।