Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
সুরমার উত্তরপাড়ের আমপারা সড়ক প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

সুরমার উত্তরপাড়ের আমপারা সড়ক প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঘাসীগাঁও এলাকায় আমপারা সড়কের বিভিন্ন স্থানে ভাঙন থাকায় মানুষ ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, ঘাসী গ্রামের ভেতর দিয়ে আমপারা সড়কের কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না। এই কারণে বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ আসা-যাওয়া করেন। সড়কের আশপাশে আমপারা বাজার ও ইউনিয়ন পরিষদ কার্যালয় রয়েছে। এছাড়াও নদীর উত্তরপাড়ের বিভিন্ন স্থানে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। সড়কটি দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর।
পথচারী সাজ্জাদুর রহমান বলেন, ঘাসীগাঁও সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও অসংখ্য যানবাহন চলাচল করে। ভাঙা সড়ক থাকায় ঝাঁকুনিতে মানুষ অসুস্থ হয়ে পড়েন। সড়কের কাজ হয় নি দীর্ঘদিন ধরে। এই সড়কের কাজ দ্রুত করার দাবি আমাদের।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক বলেন, এই ইউনিয়নের মানুষ ও যান চলাচলের ব্যস্ত সড়ক আমপারা-ঘাসীগাঁও সড়ক। এই সড়ক ভাঙা থাকায় রোগী, গর্ভবতী মা, শিশু ও বয়স্করা চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হতে হয়।
মজনু মিয়া বলেন, আমপারা-ঘাসীগাঁও সড়ক যেন মরণফাঁদ। যে কেউ একবার যাতায়াত করলে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয়। পুরো সড়ক ভাঙাচোরা। দায়িত্বশীল কেউ এই সড়কের উন্নয়নে উদ্যোগ নেন নি।
স্থানীয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদ আহমদ বলেন, ঘাসীগাঁও এলাকায় আমপারা সড়কের কাজের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। এমপি মহোদয়ের সাথেও এই সড়কের উন্নয়ন নিয়ে কথা বলেছি, আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা চলছে। মানুষজনের কষ্ট লাঘবের জন্য যত দ্রুত সম্ভব সড়ক উন্নয়নের ব্যবস্থা করা হবে।

সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বললেন, ঘাসীগাঁও এলাকায় আমপারা সড়কের কাজের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে মেরামতের ব্যবস্থা করা হবে।