দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজনে। বর্তমান বিশ^ায়নের যুগে শুধু শিক্ষিত হলেই হবে না, যুগোপযোগী শিক্ষিত হতে হবে। সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য শিক্ষার কোন বিকল্প নেই। তাই জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। রবিবার বিকাল ৩টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ে ২ লক্ষ টাকার অনুদান ঘোষণা করে তিনি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতার এদেশে জন্ম হয়েছিলো বলেই আমরা স্বাধীনতা পেয়েছি।
মনসুর চৌধুরী ওয়াককফ স্টেট সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে ও শফিকুল আলম চৌধুরীর পরিচালনায় শতবর্ষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. অবণী মোহন দাস, সদস্য আলতাব উদ্দিন, দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সিলেট জজকোর্টের এপিপি অ্যাড. শামছুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক হুমায়ূন রশিদ লাভলু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, দিরাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ।
বক্তব্য দেন তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শহিদুল হাসমত খোকন, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখুল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, যুবলীগ নেতা মারফত মিয়া, দুদু মিয়া, মকসুদ আলম, একরার হোসেন, হারুন আর রশিদ, জেলা যুবলীগ নেতা মিল্টন পুরকায়স্থ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর চৌধুরী, গোলাম নবী চৌধুরী, প্রধান শিক্ষক প্রাণেশ দাস ও বিশ^জিৎ চৌধুরী প্রমুখ।


