সুস্থ্যতা কামনায় আজ জুম্মার নামাজের পর দোয়া ও প্রার্থনা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসক ‘গৌতম ডাক্তার’এর সুস্থ্যতা কামনায় (ডা. গৌতম রায়’এর) আজ জুময়ার নামাজের পর সুনামগঞ্জ শহরের মসজিদের ইমাম ও মন্দিরের সেবাইত-পুরোহিতসহ যে যেখানে থাকবেন দোয়া ও প্রার্থনার জন্য আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মেয়র উল্লেখ করেন, সুনামগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষসহ সকলের প্রিয় মানবিক মানুষ ডা. গৌতম রায় আইসোলেশনে আছেন। তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের উপপরিচালক। তাঁর জন্য সুনামগঞ্জের মানুষ উদ্বিগ্ন-উৎকন্ঠিত। সকলে একসঙ্গে মহান সৃষ্টিকর্তার কাছে ডা. গৌতম রায়ের জন্য দোয়া করতে চাই, প্রার্থনা করতে চাই। এজন্য ইমাম মোয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ এবং মন্দিরের পুরোহিত ও সেবাইতদের অনুরোধ করা হয়েছে ডা. গৌতমের জন্য দোয়া ও প্রার্থনা করতে। একইসঙ্গে দেশবাসীর সুস্থ্যতা কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন পৌর মেয়র নাদের বখ্ত।
এদিকে, শুক্রবার দুপুর ১২ টায় ডা. গৌতম এ প্রতিবেদককে জানিয়েছেন, তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের ডরমিটরিতেই আইসোলেশনে আছেন। সুস্থ্য আছেন। তাঁর শরীরে জ¦র ও সর্দি নেই। সামান্য কাশি আছে।