সুস্থ হয়েছেন আরও ১৯ জন

স্টাফ রিপোর্টার
রবিবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ১৯ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৬ জন এবং শাল্লা উপজেলার ৩ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ১০৬২ জন। এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৭ জন, আইসোলেসনে গেছেন ১২ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৩২০ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৩৫৫ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৩৯৭ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
এদিকে প্রাণঘাতী ভাইরাসে গত শনিবার ৩০ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। যার মধ্যে সদর উপজেলার ৭ জন, ছাতক উপজেলার ৪ জন এবং জগন্নাথপুর উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩৯৭ জন।
রবিবার দুপুর পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় ২৫৯৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪৭৬ জন। আরোগ্য লাভ করেছেন ২৭৯ জন। আইসোলেসনে আছেন ১৯৬ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৬০৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭৭ জন। আরোগ্য লাভ করেছেন ৭১ জন। আইসোলেসনে আছেন ৫ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দিরাই উপজেলায় ৫৮২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭৮ জন। আরোগ্য লাভ করেছেন ৫৪ জন। আইসোলেসনে আছেন ২২ জন। করোনায় মারা গেছেন ২ জন।
শাল্লা উপজেলায় ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪০ জন। আরোগ্য লাভ করেছেন ৩৯ জন। আইসোলেসনে আছেন ১ জন।
বিশ^ম্ভরপুর উপজেলায় ৬২১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৫৪ জন। আরোগ্য লাভ করেছেন ৩৮ জন। আইসোলেসনে আছেন ১৬ জন।
তাহিরপুর উপজেলায় ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৩৯ জন। আরোগ্য লাভ করেছেন ৩৪ জন। আইসোলেসনে আছেন ৪ জন। করোনায় মারা গেছেন ১ জন।
জামালগঞ্জ উপজেলায় ৬৯৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭০ জন। আরোগ্য লাভ করেছেন ৬৬ জন। আইসোলেসনে আছেন ৩ জন। করোনায় মারা গেছেন ১ জন।
ধর্মপাশা উপজেলায় ৩৫১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ২৫ জন। আরোগ্য লাভ করেছেন ২৩ জন। আইসোলেসনে আছেন ১ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দোয়ারাবাজার উপজেলায় ১০৫৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৭ জন। আরোগ্য লাভ করেছেন ৯৬ জন। আইসোলেসনে আছেন ১০ জন। করোনায় মারা গেছেন ১ জন।
ছাতক উপজেলায় ২০০৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৩০৮ জন। আরোগ্য লাভ করেছেন ২৬২ জন। আইসোলেসনে আছেন ৫৪ জন। করোনায় মারা গেছেন ৬ জন।
জগন্নাথপুর উপজেলায় ৭৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৯ জন। আরোগ্য লাভ করেছেন ১০০ জন। আইসোলেসনে আছেন ৯ জন।