সোহাগ হত্যা মামলার আসামী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মাদ্রাসা ছাত্র মাহবুবুর রহমান সোহাগ খুনের মামলায় পলাতক আসামী কয়েছ আহমদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের সময় স্থানীয় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জের ডিবি পুলিশের একটি দল। গ্রেফতারকৃত কয়েছ আহমদ উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের ফিরোজ আলীর ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী সুনামগঞ্জের ডিবি’র ইন্সুপেক্টর রোকন উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী মাদ্রাসা   ছাত্র সোহাগ হত্যামামলার ৫ নম্বর আসামী।
প্রসঙ্গত, গত ফের্রুয়ারী মাসে জয়দা গ্রামের তৈয়বুর রহমান টিটু মিয়ার ছেলে স্থানীয় জয়দা মাদ্রাসার ৮ম শ্রেনীর ছাত্র মাহবুবুর রহমান সোহাগকে দূর্বত্তরা গলাকেটে হত্যাকারী স্থানীয় হাওরে ফেলে দেয়। এ ঘটনায় নিহত ছাত্রের বাবা টিটু মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।