ছাতক প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শামীম আহমেদ চৌধুরীকে সৌদি আরবের রিয়াদে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার রাতে রিয়াদ আ.লীগ ও যুবলীগের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। শামীম চৌধুরী রিয়াদের অনুষ্ঠান স্থলে পৌছলে প্রথমে তাকে ফুল দিয়ে বরণ করেন রিয়াদ যুবলীগ নেতা ইব্রাহীম আলী, মিছাক মিয়া সহ শতাধিক নেতাকর্মী।
এসময় অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক লাইম ষ্টোন ইম্পুর্টার্স এন্ড সাপায়ার্স গ্রুপের সাবেক সভাপতি জামাল আহমদ চৌধুরী ও নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা।
সংবর্ধনা অনুষ্ঠানে মানিক মিয়া মেম্বার, মিসবা উদ্দিন, মিছাক আহমদ, শাহ আলম, নুর উদ্দিন, নুরুল আমীন, আমীনুল ইসলাম, সুহেল আহমদ, শফিকুল ইসলাম, সাজ মিয়া, জাহির মিয়া, জুয়েল মিয়া, লাবু আহমদ, ফয়সল আহমদ, আব্দুস সালাম, জিয়ায়ুল হক, সালিক মিয়া, নিজাম উদ্দিন, কবির আহমদ, উজির আলী,শামীম আহমদ, ময়নুল ইসলাম, জাকির আহমদসহ রিয়াদ আ.লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপষ্থিত ছিলেন।
- ছাতকে রাস্তার মালিকানা নিয়ে প্রতিক্ষের হামলার ঘটনায় থানায় অভিযোগ
- বিশ্বম্ভরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

