স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শিশু অধিকার বাস্তবায়নে উন্নয়ন সংস্থা ইরার’র (এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট) উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় উপজেলা পরিবার পরিকল্পনা মিলনায়তনে ইরা—ওয়াই মুভস প্রকল্প এই সংলাপ অধিবেশনের আয়োজন করে।
সংলাপে ছায়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির ও স্পীকারের ভূমিকায় ছিলেন এনসিটিএফ এর সভাপতি হরেকৃষ্ণ হাজং। এতে স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর ভূমিকায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এর ভূমিকায় ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।
সংলাপ অধিবেশন চলাকালীন ছায়া সংসদ সদস্যরা স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী এবং উপজেলা চেয়ারম্যানকে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, সমস্যা ও সম্ভাবনা সর্বোপরি তাদের অধিকার বাস্তবায়নে স্পীকারের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে ইরার’র উপজেলা প্রকল্প কর্মকর্তা ফয়সল আহমেদ এর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ) এর তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক রমেন্দ্র নারায়ন
- প্রতাপ রঞ্জন ধামাইল উৎসব উৎসব আগামী রবিবার
- স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে তাহিরপুরে সভা


