স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তোরণে বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচি পালন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ স্লোগানকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূূচি উদযাপন করা হয়।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে আনন্দ র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে এবং শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দিন।