স্টাফ রিপোর্টার
নোয়াগাঁও গ্রামে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ২৯ জনকে শনিবার থেকে রিমান্ডে নেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৫ দিনের মধ্যে রিমান্ড শেষ করা হবে তাদের।
সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ বললেন, আদালত ১৫ দিনের মধ্যে সকলের রিমান্ড শেষ করে প্রতিবেদন দেবার নির্দেশ দিয়েছেন। শনিবার থেকে পুলিশ আসামীদের রিমান্ড কার্যক্রম শুরু করেছে।
গত মঙ্গলবার এ ঘটনায় গ্রেপ্তারকৃত স্বাধীন মিয়ার ৫ দিনের এবং অন্য ২৮ জন আসামীকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত রবিবার বিকালে পুলিশ সুনামগঞ্জ বিচারালয়ের শাল্লা জোনের বিচারক আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে গ্রেপ্তারকৃত ২৯ জনকে হাজির করে রিমান্ডের আবেদন করে।


