স্বাধীন দেশে মাথা উঁচু করে থাকতে চাই -এমএ মান্নান

দ. সুনামগঞ্জ অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,‘আমরা স্বাধীন জাতি, স্বাধীন দেশে পরাধীন হয়ে থাকতে চাই না, আমরা স্বাধীন দেশে মাথা উঁচু করে সম্মানের সাথে থাকতে চাই। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেশের বিদ্যুৎ, রাস্তা, ব্রীজ, স্কুল, মাদ্রাসা, কলেজসহ অনেক উন্নয়ন করেছি। আমরা দেশের যুব সমাজকে স্বাবলম্বী করতে সরকারিভাবে ঋণ দিচ্ছি, যাতে তারা বিভিন্ন ব্যবসা করে উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা দেশের বিভিন্ন স্থানে একেবারে মানুষের হাতের নাগালে সরকারি-আধা সরকারি ব্যাংকের শাখা স্থাপন করছি।
তিনি আরও বলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কর্মসংস্থান ব্যাংক উদ্বোধন করা হয়েছে। এই ব্যাংকে মাধ্যমে এলাকার যুব সমাজ উপকৃত হবে বলে আমি মনে করি।
বুধবার সকাল ১১টায় উপজেলার এফআইভিডিবির ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে কর্মসংস্থান ব্যাংক দক্ষিণ সুনামগঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি ।
কর্মসংস্থান ব্যাংক দক্ষিণ সুনামগঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষিৎ দত্ত চৌধুরীর সভাপতিত্বে, কর্মসংস্থান ব্যাংকের মৌলভীবাজার আঞ্চলিক ব্যবস্থাপক মনোজ রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,      
কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোকুল চন্দ্র রায়, ডিজিএম নির্মল নারায়ন সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন, থানার অফিসার ইনচার্জ আল-আমিন, সোনালী ব্যাংক দক্ষিণ সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক দীপক রঞ্জন চৌধুরী, কর্মসংস্থান ব্যাংকের আরএম খাইরুল হাসান শেখ, কর্মসংস্থান ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আব্দুল হেকিম, সাধারণ স¤পাদক আতাউর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আসম সায়েম, দক্ষিণ সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মাজিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক নুর হোসেন, নারী উদ্যোক্তা রুবী বেগম সহ প্রমূখ।
পরে অতিথিবৃন্দ কর্মসংস্থান ব্যাংক দক্ষিণ সুনামগঞ্জ শাখা থেকে উপজেলার ৫জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ঋণের চেক বিতরণ করেন।
শ্রীরামসী গণহত্যার শিকার শহীদদের স্মরণ
বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে ৩১ শে আগষ্ট আঞ্চলিক শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। শহীদ স্মৃতি সংসদের সভাপতি নূর মো. জুয়েলে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শিপন আলী ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক  রেজাউল করিম রিজু।
স্বাগত বক্তব্য রাখেন শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।
এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শ্রীরামসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ  হাজের আলী, আবু আনাছ, বাবুল মিয়া, নজরুল ইসলাম প্রমুখ।
সভার পূর্বে শহীদের স্মৃতি বিজড়িত ফলকে পুস্পর্স্তক অর্পন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএম মান্নান।
এদিকে শ্রীরামসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল সম্প্রসারিত ভবনের উদ্বোধন ও বিদ্যালয়ের ওয়েব সাইট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এসময় শ্রীরামসি স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহক্রাী প্রকৌশলী সঞ্জিব কুমার দে, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, কল্যাণ কান্তি রায় সানী, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান।  
পরে মন্ত্রী শ্রীরামসি চাঁদ বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের উদ্বোধন করে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়াও সকালে প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নলজুর নদীতে পোনা মাছ অবমুক্ত করেন।