স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মোৎসব পালিত

স্টাফ রিপোর্টার
‘বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ, মত বিরোধ নয়, সমন্বয় ও শান্তি’ স্লোগানকে সমানে রেখে যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মোৎসব পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় শহরের ষোলঘর রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ সভাপতি পরিমল তালুকদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ
পৌরসভার মেয়র নাদের বখত, কাশিয়ানি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. ইদ্রিস আলী খাঁন, ষোলঘর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দজী মহারাজ, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটি সুনামগঞ্জের সভাপতি পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, শিক্ষা ও সংস্কৃতি পরিষদ এর সাবেক সভাপতি অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, সাবেক সভাপতি রজত ভূষণ রায়, সাবেক সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়।
এছাড়াও স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মোৎসব উপলক্ষে ষোলঘর রামকৃষ্ণ আশ্রমে সুনামগঞ্জ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে মঙ্গলারতি, বিশেষ পূজা, শোভাযাত্রা, পুষ্পাঞ্জলি প্রদান, শিক্ষা উপকরণ ও শীতবন্ত্র প্রদান অনুষ্ঠিত হয়।