স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ইরা কতৃর্ক বাস্তবায়নাধীন ও ওয়াটার এইড বাংলাদেশের কারিগরী ও অর্থনৈতিক সহযোগিতায় কমিউনিটি পযার্য়ে স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেড মো. ছবাব মিয়া, ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিলন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার এমও ডিসি ও মেডিকেল অফিসার কমিউনিটি ক্লিনিক, বিশ^ম্ভরপুর উপজেলার ১৭টি ক্লিনিকের সভাপতি, ১৭টি ক্লিনিকের সিএইচসিপি, হেলথ ইন্সপেক্টর ও হেলথ এসিস্টেন্টবৃন্দ।
সভা সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার দেবেশ চন্দ্র তালুকদার ও ওয়াশ ইন ইনস্টিটিউশন প্রকল্পের উপজেলা এডভোকেসী অফিসার অসীম নারায়ন সিংহ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কমিউনিটি ক্লিনিকের কাঠামোগত ইতিবাচক পরিবর্তন সম্ভব। পাশাপাশি স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটানোও সম্ভব। তাই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।