জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পৌর বিপণিস্থ কার্যালয়ে আলোচনা সভা, কেককাটা ও নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর মো. শওকত, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোশারফ, আব্দুল আলিম, মিনারুল, ফরিদ, জুয়েল, বিশ্বম্ভরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জামালগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক মোবারক, তারিপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা এনামুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুল হক শফিক, শাহ আলম, জুনায়েদ আহমদ, সুমন, এনাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,সরকার বিরোধী দলের কন্ঠ রোধের মাধ্যমে তাদের দমন নীতি দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার যে অপচেষ্টা করছে তা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মোকাবিলা করা হবে। এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রেস বিজপ্তি


