স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ২টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের রমিজ বিপণি কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলের পূর্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া   ও লাভলু আহমদ, আইন ও প্রকাশনা সম্পাদক আশরাফুল হুদা পুলক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আবেদীন, সহ-আইনবিষয়ক সম্পাদক খুরশেদ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মখলিছুর রহমান, শিবলু চৌধুরী, রকিবুল আলম রুহেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বাবলু মিয়া, কামাল আহমদ, সদস্য বিলাল আহমদ ও মোতাহের মিয়া।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে শেখ ফজিলাতুন নেছা মুজিবের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পেশ করেন হাফিজ আতাউর রহমান লস্কর।