ছাতক প্রতিনিধি
ছাতকে সুন্নী-কওমী সংর্ঘষে জোড়া খুনের ঘটনায় কওমী পক্ষের হত্যা মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানিকে আসামী করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল বাছিত মামুন, সহ-সভাপতি সুজন দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেশব পাল, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদসহ নেতৃবৃন্দ বলেন, দু’পক্ষের সংঘর্ষ চলাকালে যারা সংঘর্ষ থামানোর চেষ্টা করে সংঘর্ষকারীদের ছুড়া ইট-পাটকেলে আহত হয়েছেন, তাদের মধ্যে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানিও ছিলেন। পরিকল্পিতভাবে স্বেচ্ছাসেবক লীগের এ নেতাকে মামলায় আসামী করা হয়েছে বলে মন্তব্য করে নেতৃবৃন্দ মামলা থেকে অবিলম্বে সানির নাম প্রত্যাহারের দাবি জানান।


