সৎসঙ্গ বিহারের ত্রিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
শহরের পূর্ব নতুন পাড়াস্থ সৎসঙ্গ বিহারের ত্রিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল। শুক্রবার সকালে ঐ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, আওয়ামী লীগ নেতা শংকর দাশ,  
পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, শেলী চৌহান, স:প্র:ঋ: অরুণ চক্রবর্তী, সুকুমার দাশ রঞ্জন, হরেন্দ্র কুমার দেব, গুণসিন্ধু চক্রবর্তী, সৎসঙ্গ বিহার কার্য নির্বাহী কমিটির সভাপতি বিষ্ণুপদ গোস্বামী, সম্পাদক অসিত কুমার দাশ সহ কার্য নির্বাহী কমিটির সকল সদস্য ও সৎসঙ্গী দাদা ও মায়েরা। এসময় নির্মাণ কাজে সকলের সহযোগিতা কামনা করা হয়।