লিপসন আহমদ
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, ‘ সড়কে কোথাও আপনারা কোন ধরনের সমস্যা যদি দেখেন তাহলে আমাদেরকে জানাবেন। আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সরকার আমাদেরকে বেতন দেয়। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, তাই আমরা বাধ্য আপনাদের সার্ভিস দিতে। সুতরাং সড়কে কোন জায়গায় যদি
কোন সমস্যা থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন। তিনি বলেন,‘বর্তমান সরকার একটা ডিজিটাল বাংলাদেশ সবাইকে উপহার দিতে চান। তার কারণ হচ্ছে কোন মানুষকে যাতে আর কারো পেছনে ধর্না দিতে না হয়। সব কিছু একবারে ঝকঝকা হবে। এইভাবে যদি সব কিছু করা হয় তখন দেখবেন টেন্ডার ঠিকঠাক ভাবে হচ্ছে এবং যে রাস্তাটা থাকার কথা ১ বছরের তা আর ৩ মাসে ভাঙ্গবে না। ভারি যানবাহন চলাচল বা অভারলোডে গাড়ি বারবার চললে জরিমানা হবে। আর রাস্তায় থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করলে রাস্তা ঘাটে আর যানজট থাকবে না। আপনারা সময় মতো ধিরস্থিরে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনাও কমে আসবে।
রবিবার সকালে সুনামগঞ্জ সার্কেল বিআরটিএর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় শহীদ আবুল হোসেন মিনলায়তনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও বিআরটিএ মটর যান পরির্দশক মো. জিল্লুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সড়ক জনপথের নিবার্হী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে সভায় মিলিত হয়।


