স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর রহমান তালুকদার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় সুনামগঞ্জ থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ যাওয়ার পথে ডাবর সেতুর নিকট লাইটেস গাড়ি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। এসময় গাড়ি উল্টে পাশর্^বর্তী খাদে পড়ে যায়।
শাহিনূর তালুকদারের ছোট ভাই হৃদয় মিয়া জানান, মঙ্গলবার বিকালে রতনশ্রী গ্রামে তার ভাই তফাজ্জল হোসেন বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তফাজ্জলকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তাকে দেখতে সিলেটে রওয়ানা হন শাহিনুর রহমান তালুকদার। পথে ডাবর সেতু এলাকায় লাইটেস গাড়ি উল্টে তিনি গুরুতর আহত হন। এ সময় গাড়ির চালক ও অন্যান্য যাত্রীরাও গুরুতর আহত হন বলে তিনি জানান।
তিনি আরো জানান, গাড়ির দুর্ঘটনা দেখে সিএনজির অপর এক চালক আহত শাহিনুর তালুকদারের পকেটের মোবাইল নিয়ে ডায়ালে থাকা নাম্বারে ফোন করলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থাকা স্বজনরা লামাকাজী সেতু থেকে তাকে নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গাড়ীতে অপর আহত যাত্রীরা কোথায় কি অবস্থায় আছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও তিনি জানান।
- করোনায় আরও ১৭২ জনের মৃত্যু
- প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি, প্রধানমন্ত্রী বরাবরে পুস্তক ব্যবসায়ীদের স্মারকলিপি


