দিরাই প্রতিনিধি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১২ পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ।
সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায় উপজেলার ভাটিপাড়াসহ পার্শ্ববর্তী গ্রামে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তারা নিহতদের পরিবারকে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন ভাটিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান কাজী, ইউপি সদস্য মামুন চৌধুরী, ছামিন নুর, সমছুল ইসলাম, আসাদ উল্লাহ, অবিরাম তালুকদার, কলিম উদ্দিন ও কামনাশীষ রায় লিটন প্রমুখ।
উল্লেখ্য, ৭ জুন বুধবার ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভাটিপাড়া গ্রামের ৯ জনসহ জেলার ১২ জন নির্মাণ শ্রমিক নিহত হন।


