তাহিরপুরে ছায়া সংসদের সংলাপ অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
উন্নয়ন সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) এর সহযোগিতায় তাহিরপুরে আদিবাসী শিশুদের নিয়ে ছায়া সংসদের সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়।
আদিবাসী শিশু উদয় হাজং’র সভাপতিত্বে এবং ইরা’র তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ফয়সল আহমদ’র সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মো. সাদিকুর রহমান তানবির, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, চাঁনপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুর রহমান, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, উন্নয়ন সংস্থা সিএনআরএস এর তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ প্রমুখ।
সংলাপে মাধ্যমিক শিক্ষায় আদিবাসী শিশুদের শতভাগ উপবৃত্তির আওতায় আনা, নারী ও শিশু নির্যাতন বন্ধ করা, কিশোর বান্ধব স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানি বিষয় নিয়ে আলোচনা করা হয়।