বিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ফোরামের সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভলন্ডারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট ভার্ড’র আয়োজনে ভার্ড’র প্রজেক্ট অফিসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির সভাপতি জান্নাত মরিয়মের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ভার্ড’র উপজেলা প্রজেক্ট ম্যানেজার মো. সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ। সহযোগিতায় ছিলেন ভার্ডের পঞ্চারসিপ সাইট অফিসার কামরুল হাসান ও প্রোগ্রাম অফিসার রনি বনিক।