‘প্রবীণ পুষ্টি’ শীর্ষক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ‘প্রবীণ পুষ্টি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. রমজানুল হক।
সভায় বক্তব্য রাখেন বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. রমজানুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মাওলানা ফজলুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আপ্তাব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল আচার্য, সোলেমান মিয়া, সৈয়দ জসিম উদ্দীন প্রমুখ।