জাতীয় শিশু দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশনের আয়োজনে দিবস পালন করা হয়।
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার মিসেস নাসিমা রহমানের সভাপতিত্বে ও মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা ও জেলা গার্ল গাইডস’র সাধারণ সম্পাদক সঞ্চিতা চৌধুরী, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার আনম, শিক্ষিকা রাহমিন চৌধুরী, শিক্ষিকা পাপিয়া বেগম, শিক্ষিকা কানিজ ফাতেমা, শিক্ষিকা তাসনিম আক্তার প্রমুখ।
এসময়ে শহরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়, সৃজনবিদ্যাপীঠ, মল্লিকপুর মডেল বিদ্যালয়ের হলদে পাখি দল সহ প্রায় ৭ টি স্কুলের হলদে পাখি দলের শিক্ষর্থীরা কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া বেগমের নেতৃত্বে যৌথ কন্ঠে গান পরিবেশন করেন।
আলোচনা সভা শেষে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।