উদ্বোধনী খেলায় জয়ী মোহনপুর

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।
চার দিনব্যাপী টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ৯টি দল। উদ্বোধনী ম্যাচে সুরমা ইউনিয়ন ও মোহনপুর ইউনিয়ন মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে মোহনপুর ইউনিয়ন জয় নিশ্চিত করে।
এর আগে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবকদের মাদক থেকে দূরে রাখতে হবে। খেলাধুলার মধ্যে দিয়ে তাদের মেধার বিকাশ ঘটবে। লেখাপড়া পাশাপাশি খেলাধুলায় দক্ষ করে গড়ে তুলতে হবে তরুণদের।
সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন।