সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২২

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই-মদনপুর সড়কের গাগলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক যাত্রী নিহত এবং আরও ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই দুঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, দিরাই থেকে যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৭১৭) সিলেটেরে উদ্দেশ্যে যাবার পথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দিরাই-মদনপুর সড়কের গাগলী গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এসময় এক যাত্রী নিহত এবং ২০ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। নিহত অজ্ঞাতনামা (৩৫) ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনে (বিকাল ৫ টা) সনাক্ত হয় নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।