স্টাফ রিপোর্টার
সড়ক পরিবহন আইন ২০১৭ প্রণয়নের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক এক্য পরিষদ।
রবিবার দুপুরে নতুন বাষ্টেশনের সামনে মানববন্ধনে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো.মোজাম্মেল হকের সভাপতিত্বে
বক্তব্য রাখেন, পরিষদের কার্যকরী সভাপতি তাজিদুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, সহ-সভাপতি শাহার উদ্দিন, নিজামুল করিম, জিয়াউল হক, মছন মিয়া, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.জুয়েল মিয়া, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কোষাধক্ষ মশিউর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নুর উদ্দিন প্রমুখ।


