বাংলাদশে ট্রেড ইউনিয়ন সংঘ সংঘ রেজি: নং বা:জা: ফে:-০৫ এর সংগঠন সুনামগঞ্জ জেলা হকার্স শ্রমিক সংঘ ই-মেইলে জেলা প্রশাসকের কাছে খাদ্য সহায়তার আবেদন জানিয়েছে।
রবিবার দুপুর ১২টায় ই-মেইলের মাধ্যমে পাঠানো আবেদনে উল্লেখ করা হয়-বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রার্দুভাব হওয়ার কারণে আমরা শ্রমিকগণ সরকারের আদেশ মান্য করে আমরা সুনামগঞ্জ হকার্স শ্রমিকবৃন্দ কাজকর্ম বন্ধ রাখি। কাজকর্ম বন্ধের পর হইতে আমরা অত্যন্ত অসহায় ও মানবেতর জীবন যাপন করিতেছি। আমাদের হকার্স শ্রমিকবৃন্দ অত্যন্ত গরীব ও অসহায় কর্মহীন হয়ে পড়ায় আমাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। বর্তমানে দীর্ঘদিন যাবৎ কাজকর্ম বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে সংসার চালানো আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ছে এবং আমাদের মৃত্যু ছাড়া আর কোন গতি নাই। আমরা দিনে আনি দিনে খাই এই অবস্থায় আমাদের সংসার জীবন যাপন ও ছেলে মেয়েদের ভরন পোষন করা অসম্ভব হয়ে পড়ছে। আমাদের দিকে মানবিক সু-দৃষ্টি প্রদানের জন্য আপনার কাছে আকুল আবেদন করছি।
প্রেস বিজ্ঞপ্তি


