স্টাফ রিপোর্টার
প্রতœতত্ব অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল সুনামগঞ্জের লাউড়রাজ্যের হলহলিয়া রাজবাড়ী’র খনন কাজ পরিদর্শন করেছেন। শনিবার ও রোববার এই বিশেষজ্ঞ দল খনন কাজ পরিদর্শন করেন। এসময় খনন কর্মীদের নানা পরামর্শ দেন তাঁরা। বিশেষজ্ঞ দলের মধ্যে ছিলেন- প্রতœতত্ব অধিদপ্তরের প্রাক্তন আঞ্চলিক পরিচালক মো. মোশাররফ হোসেন, অধিদপ্তরের উপ-পরিচালক
ড. মো. আমিরুজ্জামান।
এছাড়াও প্রতœতত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সোহরাব উদ্দীন, সহকারী স্থপতি খন্দকার মাহফুজ আলম, ফিল্ড অফিসার মো. খায়রুল বাসার, মো. শাহীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


