সু.খবর ডেস্ক
আহমেদ শেহজাদ, সোহেল তানভীর, ইমরুল কায়েস, রায়ান টেন ডেসকাটে, মাশরাফি টি২০ ম্যাচ জেতার জন্য পারফরমারের অভাব নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। অথচ এই দলটিই কিনা পরপর চার ম্যাচে হেরেছে। তিন ম্যাচে তো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি মাশরাফিরা। আজও ৩৩ রানে হেরে গেল কুমিল্লা।
অবশ্য ম্যাচের প্রথমভাগেই হেরে বসে মাশরাফির দল। কারণ জয়ের জন্য তাদের ১৯৫ রানের লক্ষ্যমাত্রা দেয় ঢাকা। আর ব্যাটিংয়ে নেমে হুড়মুড় করে ভেঙে পড়লো বতর্মান চ্যাম্পিয়নদের ইনিংস। পুরোপুরি ফ্লপ ছিলেন ব্যাটসম্যানরা। ইমরুল-শেহজাদরা মোহাম্মদ শহীদ আর প্রসন্ন সেকুগের সামনে। শেষ পর্যন্ত ১৬১ রানে শেষ হয় কুমিল্লার ইনিংস।
যা একটু লড়াই করলেন তা মাশরাফি। একাই ৪৭ রান করেছেন কুমিল্লা অধিনায়ক। দুটি চার আর পাঁচ ছয়ে বলে এই রান করেন ম্যাশ। যা অবস্থা তাতে এখান থেকে ঘুড়ে দাঁড়ানোটা মাশরাফির জন্য বেশ কঠিনই হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম ধাপের শেষ ম্যাচে টস টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে ঢাকা। ব্যাট হাতে ঝড় তোলেন মেহেদি মারুফ এবং কুমার সাঙ্গাকারা। ৩ ওভারেই ৩৩ রান তুলে ফেলে দলটি।
এরপর ২০ রান করেন আল আমিনের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সাঙ্গাকারাকে। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৪ রান যোগ করেন নাসির হোসেন ও মেহেদি মারুফ। ১৩তম ওভারে বলে রায়ান টেন ডেসকাটের বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ৫ চারে ৪৩ রান করেন নাসির।
এরপর ১৬তম ওভারে রশিদ খানের বলে বোল্ড হন বোপারা। একই ওভারে মারুফও আউট হন। ৩৮ বলে ৬০ রান করেন এই ব্যাটসম্যান। এরপর সাকিব-ডোয়াইন স্মিথ মিলে যোগ করেন আরও ৩৬ রান। ১৯তম ওভারে আউট হন সাকিব। ১৩ বলে ২৪ রান করেন বিশ্বসেরা ওই অলরাউন্ডার।
১০ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন স্মিথ। কুমিল্লার আফগান বোলার রশীদ খান নেন তিনটি উইকেট।


