স্টাফ রির্পোটার
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেছেন, আমার নির্বাচনী এলাকার প্রতিটি গ্রামকে পাকা সড়কের আওতায় আনার লক্ষে কাজ করছি। অচিরেই সাবমারজিবল সড়ক নির্মাণ কাজ শুরু করবো। এতে হাওরের ভিতরের গ্রামগুলো পাকা সড়ক যোগাযোগের আওতায় আসবে। আপনারা যারা রাস্তার সুবিধাভোগী আছেন তাদেরকে কাজের গুণগত মান নিশ্চিত করতে পাহারাদারের ভূমিকায় থাকতে হবে।
শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে ৩২ লক্ষ টাকা ব্যয়ে নতুন জেলখানা-বাহাদুরপুর ব্রীজ ভায়া বারঘর জিপিএস রাস্তা
পুর্নবাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আব্দুল মোছাব্বির, আবু তালেব, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, সদর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, ইউপি সদস্য হিরা শামসুল হক, জাপা নেতা ফারুক মেনর, আব্দুল মন্নান আব্দুর রকিব তালুকদার, নিরাপদ সড়ক চাই এর জেলা সভাপতি মোশাহিদ আলম মহিম, মানিক মিয়া, ফুজায়েল আহমদ প্রমুখ।


