হাওরের ধান দ্রুত কেটে ঘরে তুলুন-বিশ্বম্ভরপুরে বিভাগীয় কমিশনার

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
হাওরের বোর ধান দ্রুত কেটে ঘরে তোলার আহবান জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটা পরিদর্শন করেন এবং ধান শুকানোর কাজে কর্মরত খলায় (মাঠে) কৃষকদের সাথে কথা বলেন। । তিনি কৃষকদের উৎসাহিত করেন এবং দ্রুত হাওরের ধান কাটার জন্য জোর পরামর্শ দেন। খলায় ধান শুকানো ও ধান কাটায় শিক্ষার্থীদের দেখে তাদের উৎসাহিত করেন।

তিনি বলেন, করোনা ভাইরাস নিলে আতঙ্ক নয়, তা প্রতিরোধ করতে পরিষ্কার পরিছন্ন থাকা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া ও সামজিক দূরত্ব রাখা জরুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক শ্রী নিবাস দেবনাথ, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ সফর উদ্দিন, বাপাউবোর সিলেট প্রধান প্রকৌশলী নিজামুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ প্রমুখ।