বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বৃহৎ খরচার হাওরে গত কয়েক দিনের অনবরত বৃষ্টিপাতের ফলে নি¤œাঞ্চলের শত শত একর বোর ফসল তলিয়ে গেছে। এছাড়াও হাওরের আরো ফসল তলিয়ে যাবার আশংকায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। গত ২ দিন ধরে প্রবল বৃষ্টি পাতে খরচার হাওরসহ অন্যান্য হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। হাওর এলাকার উত্তর অঞ্চল থেকে পাহাড়ী ঢল ও বৃষ্টির পানি বিভিন্ন খাল নালা দিয়ে হাওরে প্রবেশ করছে। এমনিতেই কয়েক দিনের বৃষ্টিপাতে হাওরের নি¤œাঞ্চলে পানি জমে জলবদ্ধতা দেখা দিয়েছিল। গত ২৪ ঘন্টায় একটানা ভারি বৃষ্টিপাতের ফলে খরচার হাওরের নি¤œাঞ্চালে প্রায় ৩০০ হেক্টর ২৮ জাতের ইরি বোরসহ বিভিন্ন জাতের ধান তলিয়ে গেছে। এভাবে বৃষ্টিপাত হতে থাকলে এবং উজান এলাকার জমে থাকা পানি খাল নালা দিয়ে প্রবেশ করলে ব্যাপক ফসল ক্ষতির আশংকা রয়েছে। অপরদিকে পাহাড়ী ঢলের পানিতে হাওর পার্শ্ববতী নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ফসল রক্ষার বাঁধগুলো সময়মত নির্মাণ ও মেরামত শেষ করতে না পারায় এলাকার কৃষকসহ সর্বমহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। খরচার হাওর পাড়ের রাধানগর গ্রামের বর্গাকৃষক মো. কাহিন জানান জলাবদ্ধতায় তার ১২ বিঘা বোরো জমি সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে।
কৃষ্ণনগর গ্রামের কাজল বর্মন বলেন, জলবদ্ধতায় খরচার হাওরে ১১বিঘা জমি
তলিয়ে গেছে এবং আরো তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।
হাওর পাড়ের কৃষকরা জানান, এবছর হাওরে বাম্পার ফলন হয়েছিল কিন্তু অধিক বৃষ্টিপাত ও জলবদ্ধতার ফলে ধানের থোর থেকে ধান বের হতে না হতেই অকালে বোর ফসল তলিয়ে গিয়ে আমাদের সর্বনাশ হচ্ছে। হাওর পাড়ের কৃষকরা অনেকেই হাওরের পানি নিস্কাশন ও অপসারণের জন্য সরকারিভাবে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানান।
সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বলেন, গত কয়েকদিন থেকে সুনামগঞ্জে প্রচুর বৃষ্টি। যেন বর্ষাকাল চলছে। হাওরে জলাবদ্ধতার কারণে ফসল নিয়ে সবাই শংকিত।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক বলেন, গত কয়েক দিনের অধিক বৃষ্টিপাতের ফলে খরচার হাওরের নি¤œাঞ্চালে এ পর্যন্ত ২’শতাধিক হেক্টর বোর ধান তলিয়ে গেছে এবং আরো তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে।
তিনি বলেন উপজেলায় হাওর এলাকায় ৭৭৫০ হেক্টর জমিতে ও হাওর বহির্ভূত ৩৩৪০ হেক্টর জমিতে বোর ইরি চাষাবাদ করা হয়েছিল। এবছর প্রথম দিকে আবহাওয়া ভাল থাকায় বোর ফসলের ফলন ভাল হয়েছে। কিন্তু এখন প্রাকৃতিক বৈরিতার ফলে কৃষকের ফসলহানি ঘটছে।


