হাওরে ৮ কিলোমিটার ফ্লাইওভার হবে -রতন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, ‘সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক যোগযোগ স্থাপনের লক্ষ্যে সাচনাবাজার-গোলকপুর বাজার হয়ে হাওরে সাড়ে ৮ কিলোমিটার পানির উপর ফ্লাইওভার সেতু করে জয়শ্রী বাজার হয়ে মোহনগঞ্জের সাথে সড়ক সংযোগ হবে। ইতোমধ্যে এই প্রকল্প (ডেভলপমেন্ট ইনফরট্রাকচার প্রজেক্ট) মন্ত্রী পরিষদে পাশ হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলের মানুষের যোগাযোগের কথা চিন্তা করে এই প্রকল্প হাতে নিয়েছেন।        
আগামী অর্থ বছর থেকে এই রাস্তার কাজ শুরু হবে। প্রাথমিকভাবে এলাকাবাসীর সুবিধার্থে সাচনা বাজার থেকে মমিনপুর বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ৯৮ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে। এই কাজের দরপত্র হয়েছে আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু হবে।’
রবিবার বিকালে জামালগঞ্জ উপজেলা উত্তর কামলাবাজ গ্রামের উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি রতন বলেন, ‘শরৎপুর গ্রামের রাস্তা, কবরস্থান ও মিনি স্টেডিয়াম করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আপনারা যদি জায়গার ব্যবস্থা করতে পারেন তাহলে আমি এই গ্রামে একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করে দেব।’  
উত্তর কামলাবাজ গ্রামের মুরব্বী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা আবু তাহের, মুরব্বী রজব আলী, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহিদুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগ নেতা ইমরান আলী তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক জহিরুল হক প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন, উপজেলা যুবলীগের সদস্য মাহমুদুল হাসান লিমন, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আল লিমন, যুবলীগ নেতা শিরিন আহমদ, সমীর দেবনাথ, স্বেচ্ছসেবক লীগ নেতা সত্য রঞ্জন রঞ্জন রায় প্রমুখ।   
এছাড়াও দুপুরে সাচনা বাজারের জগন্নাথ জিওর আখড়ায় হিন্দু সম্প্রদায়ের ও বণিক সমিতির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় এমপি রতন বলেন,‘ঐতিহ্যবাহী সাচনা বাজারের পানি নিস্কাশনের জন্য অচিরেই ড্রেনেজ ব্যবস্থা করা হবে। আখড়ার সীমানা নির্ধারণ করে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। পরে আখড়ায় নিরাপত্তা রক্ষায় সিসি ক্যামেরার উদ্ধোধন করেন তিনি। এর আগে তিনি দুর্লভপুরে নির্মাণাধিন ব্রিজের কাজ পরিদর্শন করে শেরমস্তপুর গ্রামবাসীর আয়োজনে পথসভায় বক্তব্য রাখেন।