জেলা হাওর রক্ষাবাঁধের কাজে নিয়েজিত দুর্নীতিবাজ পিআইসি, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন সুনামগঞ্জ সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযোদ্ধা ৭১।
শুক্রবার এক
বিবৃতিতে বলেন, ফসল হারিয়ে সুনামগঞ্জের কৃষকরা আজ দিশেহারা। আমরা দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের নিকট জোর দাবি জানাই। এছাড়াও এই সব দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ, সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা এবং কৃষকদের আর্থিক সাহায্য প্রদানের আহবান জানাই। বিবৃতিটি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ ও আব্দুল হান্নানের নামে পাঠানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি


